আত্রাইয়ে ১০ ভূমিহীনকে ঘরের চাবি হস্তান্তর

0
10

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ১০ ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

আত্রাইয়ে ১০ ভূমিহীনকে ঘরের চাবি হস্তান্তর
আত্রাইয়ে ১০ ভূমিহীনকে ঘরের চাবি হস্তান্তর

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সাথে সাথে ঘর গুলোর চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আব্দুস শুকুর সরদার, আব্দুল মান্নান মোল্লা, নাজমুল হক নাদিম, আফছার আলী প্রাং, প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন,

যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন,আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সুবিধাভোগী ১০ ভূমিহীন উপস্থিত ছিলেন। পরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের রসুলপুর প্রকল্প স্থানে গিয়ে ফিতা কাটা, ফলজ বৃক্ষ রোপন এবং মিস্টি বিতরণ করা হয়।