
তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্প্রাঙ্গনে এর উদ্বোধন করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।
৬ মাস থেকে ১ বছর বয়সের শিশুরা সবুজ রঙয়ের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সের শিশুরা লাল রঙয়ের একটি করে ক্যাপসুল আগামী ১৯ জুন পর্যন্ত খাওয়ানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান ।





