
মিঠুল মিয়া, (গংগাচড়া) রংপুর:
১২ই জুলাই রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পাঠানপাড়ায় কিশোরগ্যাং ও মাদককারবারির হামলার শিকার দৈনিক সরেজমিন বার্তার (স্টাফ রিপোর্টার) নওশের আলম সুমন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল ১৫ই জুলাই , বৃহস্পতিবার , সময় ৪ঃ৩০ মিনিট এ পাগলাপীর জিরো পয়েন্টে মানববন্ধন করেন রংপুর সদর উপজেলার প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সাংবাদিক মহিউদ্দিন মখদুমীএবং সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।এছাড়া ও প্রথম আলো,এশিয়ান টিভি ও অনন্য টিভি ও পএিকার সাংবাদিক। তারা বলেন , প্রতিনিয়ত দেখা যাচ্ছে সাংবাদিকদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। যেমন আজ চালানো হয়েছে সাংবাদিক নওশের আলম সুমনের উপর। যারা এ হামলাকারী বা হামলার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এছাড়া আর যেন, কোন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা না হয় এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্হা নিতে বলা হয়েছে প্রসাশনকে। সাংবাদিক নওশের আলম সুমনের উপর সন্ত্রাসী হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা।




