লালমনিরহাটে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু

0
18

প্রদীপ কুমার রায় (লালমনিরহাট জেলা প্রতিনিধি):

আজ মঙ্গরবার সকাল ১০:৩০ মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভীমরুলের কামড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত সুভাষ রায় (৪০) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামের বাসিন্দা এবং চাপারহাট শামসুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক ছিলেন। নিহতের স্ত্রী মিনতি রানী রায় জানান, মশার উপদ্রব কমা জন্য তার স্বামী বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করতে যায়। সেখানে ভীমরুলের চাক থেকে কয়েকশ ভীমরুল তাকে আক্রমণ করে। ভীমরুলের কামড়ে যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।