
রাজ-কুমার দেব রাজার হাট উপজেলা প্রতিনিধিঃ-
সোমবার রাত ৯টার দিকে রাজার হাট-তিস্তা সড়কের পূনঃকর নামক স্থানে পেট্রোল পাম্পের সন্নিকটে সিএনজি -পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ।
ঘটনাস্থলেই নুরুল ইসলাম(৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আরো এক যাত্রী ও সিএনজি চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রাস্তার অর্ধেকাংশ পাথর রেখে দখল করে রেল সড়ক সংস্কারের কাজ চলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
নিহত নুরুল ইসলাম (৭০)। রাজারহাট উপজেলা সদরের দূর্গাচরন গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান,রাজার হাট-তিস্তা সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন উক্ত স্থানে রাজার হাট মুখি সিএনজির সাথে তিস্তা মুখি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে সিএনজির যাত্রী নুরুল ইসলাম মারা যায়।
এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর জনতা উত্তেজিত হয়ে পুলিশের উপর পাথর ছোড়াছুড়ি করে। এতে পুলিশের এসআই শরিফ উদ্দিন আহত হন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




