বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা’র প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

0
9

জাকির ইসলাম মিন, রংপুর, কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ– আজ ২৭-০৮-২০২১ ইং রোজ শুক্রবার সন্ধা ৭ ঘটিকায় কাউনিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা অস্থায়ী কার্যলয়ে কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের স্থানীয় কার্যলয় নির্মাণ এর প্রস্তুতি মূলক সভার আয়োজন করেন।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা'র প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা’র প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কাউনিয়া উপজেলা শাখা শ্রমিক ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক,এম এ হক আকরাম এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, হযরত আলী-সভাপতি কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোঃ সাজু মিয়া-সাধারণ সম্পাদক কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মশিয়ার রহমান-উপদেষ্ঠা কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, আসাদুজ্জামান দুর্জয়-প্রতিষ্ঠাতা সদস্য কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মাসুম পারভেজ-উপদেষ্ঠা কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাকির ইসলাম মিন-প্রচার সম্পাদক কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রমুখ।

এছাড়াও বালাপাড়া,মধুপুর,শহীদবাগ,কুর্শা,সারাই ইউনিয়নের নেতৃবৃন্দ সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।