
মোঃ শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, কুড়িগ্রাম সদর উপজেলার ত্রি-বার্ষীক সম্মেলন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে মাজাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফুর রহমান সরকার রুবেল, সাধারণ সম্পাদক পদে ১ নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম খন্দকার নির্বাচিত হয়েছেন।
শনিবার ( ২৮ আগস্ট) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জলা সভাপতি মোঃ সাইফুল ইসলামে কুড়িগ্রাম সদর উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।





