
বিপুল জামা্ন লিখন,নেত্রকোণা প্রতিনিধি; নেত্রকোনা জেলার বারহাট্টায় উপজেলায় সদর ইউনিয়নের বড়ি নামক এলাকায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

রবিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।রবিবার রাতে তানভীর আহমেদ রুবেল মোহনগঞ্জ থেকে মোটর সাইকেলে বাড়ীতে যাচ্ছিলেনেএ সময় মর্তুজ আলী নামে তার পেছনের সিটে বসা ছিল।
উপজেলার বড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই দুজনই মৃত্যু হয়।নিহতরা তারা হচ্ছেন,উপজেলার মোহনপুর সরকার বাড়ীর জয়নালী আবেদনী তারা মিয়ার ছেলে তানভীর আহমেদ রুবেল (২৫) এবং মৃত কুরবান আলী ছেলে মুর্তুজ আলী (৬৫)।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফঝরুজ্জামান জুয়েল বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেছেন।তিনি আরোও বলেন ট্রাকটি আটক করা হয়েছে।





