
আবারো প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মোঃ সিরাজুল ইসলাম। জুড়ী উপজেলা প্রতিনিধি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩য় বারের ইউপি সদস্য ও ৩য় বারের মতো প্যানেল চেয়ারম্যান- নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম।
বুধবার (৩১জানুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোঃসিরাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানান।


