
সোহেল আহমেদ ভূঁইয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি
সময়ের পাতা.কম
হঠাৎ করে সিদ্ধান্ত ১লা আগষ্ট থেকে গার্মেন্টস খোলা রাখা যাবে। এরপরই শুরু হলো গার্মেন্টস কর্মীদের কর্মস্থলে ফেরার পালা। বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার একটা বড় অংশই হলো নারায়ণগঞ্জে। এখানে ছোট-বড় মিলিয়ে অনেক গার্মেন্টস রয়েছে। যেখানে কিনা কয়েক লহ্ম লোক কাজ করেন। সেই সকল লোকজন স্রোতের মতো করে নারায়নগঞ্জে আসা শুরু করেছে। ৩১শে জুলাই ও ১লা আগষ্ট দেখা গেছে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় মানুষজন ট্রাক, পিকআপ,এম্বুলেন্সে করে ফিরছে।





