নওগাঁয় দাবী কর্তৃক নিরাপদ দুগ্ধপণ্যের ফর্টিফিকেশন ও নতুন পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
79

আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ ও ড্যানিডা এর আর্থিক সহযোগিতা, পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’-এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নিরাপদ দুগ্ধপণ্যের ফর্টিফিকেশন ও নতুন পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে উদ্যোক্তাদেরকে ৪ টি দুগ্ধপণ্যের ফর্টিফিকেশন (১. দই – চেরী, ইসবগুল, স্ট্রবেরী, চকলেট, ভ্যানিলা ২. মাঠা – চিয়া সীড, ৩. রসমালাই – গাজর, খেজুর, ৪. লাচ্ছি – চিয়া সীড) ও ২ টি নতুন দুগ্ধপণ্য (মোজেরেলা চীজ ও হোয়ে ড্রিংকস) – এর উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ড. মোঃ আশিকুল ইসলাম, প্রফেসর, ডেইরী বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা নতুন পণ্য উৎপাদনের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং পাশাপাশি এরকম আরও প্রশিক্ষণ আয়োজনের জন্য অভিমত ব্যক্ত করেন। প্রশিক্ষণটি নওগাঁ ও বগুড়ার উপ-প্রকল্প অঞ্চলের দুগ্ধ খাতকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।