শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব নির্বাচিত হলেন, আবু তাহের প্রধান।

0
77

রাজীব প্রধান, শ্রীপুর গাজীপুর:-গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা এবং পৌর শাখা কমিটির নাম ঘোষণা করা হয়েছে । শ্রীপুর পৌর যুবদলের কমিটিতে সদস্যসচিব হিসেবে নব নির্বাচিত হয়েছেন আবু তাহের প্রধান।

শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব নির্বাচিত হলেন, আবু তাহের প্রধান।
শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব নির্বাচিত হলেন, আবু তাহের প্রধান।

সাবেক এই ছাত্রদল নেতা তার ছাএ রাজনীতিতে শ্রীপুর পৌর ছাত্র দলের ১নং সহ-সভাপতি এবং শ্রীপুর ইউনিয়ন ছাএদল ৫নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । গত বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের নির্বাহি কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর দেয়া লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায়, ঢাকা বিভাগীয় জেলা ও মহানগরের সুপারিশকৃত চারটি উপজেলা এবং পৌরসভার কমিটির অনুমোদন দেওয়া হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, সাইফুল আলম নীরব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিম প্রধান, ও সহ- সভাপতি জাকির হোসেন নান্নু, সহ সভাপতি মজিবর রহমান,। গাজীপুর জেলা যুবদল সভাপতি মনির হোসেন, এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুমোদিত কমিটিগুলোর মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং পৌর যুবদলের কমিটিতে যারা রয়েছেন ; শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন শেখ , সদস্য সচিব মাইদুল হাসান খান সজিব এবং প্রথম সদস্য আরিফ হোসেন সহ অন্যান্যরা

শ্রীপুর পৌর যুবদল শাখার আহ্বায়ক; আনোয়ার হোসেন বেপারী, সিনিয়র যুগ্ন আহবায়ক ;সেলিম আহমেদ এবং সদস্য সচিব আবু তাহের প্রধান ও প্রথম সদস্য শাহজাহান সজল। এছাড়াও বাকি উপজেলাগুলোর মধ্যে পলাশ উপজেলার এবং ঘোরা শাল পৌরসভার আহব্বায়ক কমিটিও গঠনকরা হয়েছে।

নবনির্বাচিত শ্রীপুর পৌর কমিটির যুব দলের নবনির্বাচিত সদস্য সচিব আবু তাহের প্রধান তার একান্ত সাক্ষাতে দি বাংলাদেশে টুডে কে বলেন, দীর্ঘদীন পর কমিটির নাম ঘোষনা হওয়ার কারনে আমি মনে করছি আমরা আবার নতুন উদ্দমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্বার্থে, ন্যায় নিষ্ঠার সাথে কাজ কর যেতে পারবো। কমিটি হওয়াতে আমরা সকলেই খুব উচ্ছ্বসিত।