শ্রীপুরে হত্যার উদ্দেশ্যে গরু ব্যবসায়ীর উপর হামলা।

0
17

রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধিঃ-

গাজীপুরের শ্রীপুর পৌর লোহা-গাছ উওর পাড়া এলাকার গরু ব্যবসায়ী শহিদুল্লাহকে গত বুধবার রাত অনুমান ৮ টার দিকে রাস্তার পাশে দাঁড়ানো একটি অটোরিকশা থেকে অজ্ঞাত নামা ২/৩ জন এবং মটর সাইকেল যোগে একজন অপরিচিত লোক মাফলার দিয়া গলায় প্যাচ দিয়ে শ্বাসরোধ করে রাস্তার পাশে নির্জন জায়গায় গাছের নিচে মধ্য যোগীয় কায়দায় হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে। ঘটনার একপর্যায়ে তার মৃত্যু নিশ্চিত মনে করে তার বুকে পেটে এবং দুই হাতে ধারাল ছুরি দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এঘটনায় গরুর ব্যবসায়ী শহিদুল্লাহ জানান,আমি গরুর ব্যবসায় করি। তাছাড়া আমার একটি গরুর খামারও রয়েছে। পাশাপাশি বাড়িতে কৃষি কাজও করি। ঘটনার দিন অর্থাৎ গত বুধবার রাত অনুমান ৮টার দিকে আমার চাচা নজরুল ইসলামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার পাশে পূর্বপরিকল্পিত ভাবে বসে থাকা কিছু অপরিচিত লোক যাদের মুখ বাধা অবস্থায় ছিল। মুহুর্তের মধ্যে তারা আমার হাত-পা বেধে মুখে কাপড় ঢুকিয়ে দেয় যাতে শব্দ করতে না পারি। আমি অচেতন হয়ে গেলে আমার মৃত্যু নিশ্চিত মনে করে আমার মোবাইল থেকে আমার চাচার নাম্বারে কল দিয়ে দূত পালিয়ে যায়। পরবর্তীতে আমার চাচা অনেক খুঁজাখুঁজি করে আমাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি অভিযোগ আকারে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ