

মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত, নারায়ণগঞ্জ এর কাশীপুরের-হোসাইনী নগরে ব্রাদার্স আইটি জোনে অনুষ্ঠিত হলো কারিগরী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর অধীনে( তিন)- ৩/ ৬ ( ছয়)/ এক বছর মেয়াদী কোর্সের পরীক্ষা। কারিগরী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বোর্ডের দেওয়া নোটিশ অনুযায়ী আজ ০৭/০১/২০২২ ইং (শুক্রবার) তারিখে,সকাল ১১ঃ০০ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রাদার্স আইটি জোনের পরিচালক সুহেল খাঁন, উপদেষ্টা মোঃ সোহেল রানা ও ব্রাদার্স আইটি জোনের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম খাঁন,শারমিন নিলা ও মোঃ সাইদুল ইসলাম।





