গাজীপুরে দ্বিতীয় দিনের লকডাউন চলছে ঢিলেঢালা।

0
10

রাজীবপ্রধান, শ্রীপুর (গাজীপুর) ঃ -গাজীপুরে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে ঢিলেঢালা ভাবে  । বুধবার  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  এলাকায় সকাল থেকেই দূরপাল্লার গাড়ি ও মহা সড়কে যানবাহনচলাচল করতে দেখা গেছে।

গাজীপুরে দ্বিতীয় দিনের লকডাউন চলছে ঢিলেঢালা।
গাজীপুরে দ্বিতীয় দিনের লকডাউন চলছে ঢিলেঢালা।

ঢাকা- গাজীপুরের প্রবেশ পথ গুলোতে চেকপোষ্ট বসিয়ে দূরপাল্লার বাস ফিরিয়ে দিচ্ছে প্রশাসন। তবে যাত্রীদেরকে পায়ে হেটে, থ্রী হুইলার, অটোভ্যানে করে ঢাকায় ঢুকতে দেখা গেছে। দোকানপাট ১সপ্তাহের জন্য বন্ধ রাখার অনুরোধ করেছেন জেলা প্রশাসক। কিন্তু শপিংমলগুলো বন্ধ থাকলেও ছোটছোট দোকানপাট খোলা থাকার পাশাপাশি জনসাধারণের সমাগম বেড়েছে সেখানে। যেখানে স্বাস্থ্য সচেতনতা নেই বললেই চলে। এছাড়া সকাল থেকে মহাসড়ক গুলোতে প্রশাসনের তৎপরতা দেখাগিয়েছে।

এরই মধ্যে লকডাউন ঘোষিত জেলাগুলোতে প্রবেশ ও বের হওয়ায় পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ।

এদিকে তৈরি পোশাক কারখানা গুলো খোলা রাখার কারনে ভোগান্তিতে পরেছে পোশাক শ্রমিকরা। কিছু কিছু তৈরি পোশাক কারখানার নিজস্ব পরিবহন থাকায়, সময় মতো পৌছাতে পারছে শ্রমিকরা । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা না থাকায় পোষাক শ্রমিকদের পরতে হচ্ছে বিপাকে। তাছাড়া গার্মেন্টস শিল্পগুলোর যথাযথ নিয়মে স্বাস্থ্য বিধি মেনে খোলা রাখা হলেও শ্রমিকদের মাঝে নেই স্বাস্থ্য সচেতনতা কিংবা সামাজিক দুরত্ব।

হুড়োহুড়ি করে একসাথে অনেক জন ডুকছে বা বেড় হচ্ছে শিল্পকারখানা গুলোথেকে । যেখানে দেখা যায় তাদের অনেকেরই মাস্ক নেই মুখে। মানুষের চলাচল সকাল থেকে বাড়ছে। অনেকেই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন না।  চালক-হেলপারদের মাঝে মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা দেখা গেছে।এদিকে পথচারীদের হাতে বা পকেটে মাস্ক থাকলেও মুখে নেই মাস্ক।

এদিকে হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী  লকডাউন ঘোষিত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। দূরপাল্লার যাত্রীবাহি গণপরিবহনকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এবং কিছু কিছু বিশেষ কারনে মামলাও দেয়া হচ্ছে।