পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ। 

0
12

রবিন মিয়া, স্টাফ রপোর্টার: আগামী ০২ নভেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে ৩৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।  সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ ও ইসলামী আন্দোলন প্রার্থী মাও. আতাহার আলী হাতপাখা প্রতীক পেয়েছেন।

পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ। 
পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার প্রথম মেয়র উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন পেয়েছেন মোবাইল। বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌরসভার বর্তমান মেয়র মোঃ আক্তারুজ্জামান খোকন পেয়েছেন নারিকেল গাছ।

১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তৌফিক পেয়েছেন উটপাখি। শফিকুল ইসলাম আরিফ পেয়েছেন পানির বোতল,  ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনজুরুল হক পাঞ্জাবি, রাকিবুল আলম (ছোটন) পানির বোতল, হাবিবুর রহমান পেয়েছেন ডালিম। মুক্তার উদ্দীন উটপাখি,

৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ আব্দুল আহাদ পানির বোতল, হাসান মামুন পাঞ্জাবি। মোহাম্মদ মাহফুজুর রহমান উটপাখি, সংরক্ষিত (১. ২ ও ৩নং ওয়ার্ড) কাউন্সিলর পদে মোছাঃ নাসরিন আক্তার প্রিয়া আনারস, মোছাঃ ফাতেমা আক্তার রেখা জবা ফুল শাহিদা আক্তার (পলি) চশমা। মাহবুবা আক্তার অটোরিক্সা,

৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মুজাহিদুল ইসলাম পাঞ্জাবি, মোবারক হোসেন পেলেন ডালিম। নূর মোহাম্মদ আলী উটপাখি, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ জাহাঙ্গীর আলম পাঞ্জাবি, রফিকুল ইসলাম ব্ল্যাকবোর্ড, মোঃ শফিকুল ইসলাম সুজন চেবিল ল্যাম্প, মোঃ সুমন মিয়া পানির বোতল,আমিনুল হক মানিক ডালিম, মোহাম্মদ আসাদ মিয়া উটপাখি,

৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সুজন লাট পাঞ্জাবি। মকবুল হোসেন উটপাখি, মোঃ মাহমুদুল হাসান এর বোতল,  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. উম্মে কুলসুম। তিনি সংরক্ষিত (৪. ৫ ও ৬নং ওয়ার্ড) কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে কফিল উদ্দিন পাঞ্জাবি,নাসির উদ্দিন উটপাখি,   ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আঃ কদ্দুছ উটপাখি,মোঃ সিদ্দিক হোসেন রিপন পানির বোতল, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ মস্তোফা কামাল পানির বোতল, মোঃ হুমায়ুন কবির উটপাখি,আব্দুল বাতেন পাঞ্জাবি।, সংরক্ষিত (৭. ৮ ও ৯নং ওয়ার্ড) কাউন্সিলর পদে মোছাঃ রোকিয়া বেগম চশমা, মোছাঃ হাবিবা খাতুন আনারস প্রতীক পেয়েছেনমোছাঃ আফরোজা খাতুন জবা ফুল,

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ টি ওয়ার্ডে ১১ কেন্দ্রের ৭৫ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। পাকুন্দিয়া পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ১৪৪ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ জন, মহিলা ভোটার ১১ হাজার ৮১২ জন ভোটাররা এবার নির্বাচনে প্রথম বারের মতো ভোট দবেন ইভিএম পদ্ধতিতে।