কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় যুবক আটক। 

0
28

রাজীবপ্রধান,গাজীপুরঃ– গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০আগষ্ট) ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ীর পারিবারিক কবরস্থানে এঘটনা ঘটে।

কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় যুবক আটক। 
কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় যুবক আটক।

সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো: কাশেম আলী ছেলে জাকির হোসেন (১৯) কে আটক করা হয়েছে।ঐসময় জাকির হোসেন এরসহযোগী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতো।

স্থানীয় আলহাজ্ব মো: আতাবুল্লাহ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। পরে তাদের ব্যাগে কি আছে? জানতে চাওয়াতে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে দৌড়ে জাকির হোসেন আটক করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হন।

এসময় তাদের সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।তিনি আরও জানান, চার মাস পূর্বে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়।