
আক্তার মাহমুদ (যশোর) :
সারাদেশে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঝিকরগাছা বাজারে মোটরসাইকেল র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় মোটরসাইকেল র্যালি ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিফার, ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিমুল হক সালাম, যুবলীগের সদস্য আবু জাফর মনি, আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, জাতীয় শ্রমিক লীগ ঝিকরগাছা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহাবুর হাসান বরি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





