রূপসায় বঙ্গবন্ধুসহ ১৫ ও ২১ আগষ্ট নিহত শহীদদের স্মরণে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা ও দোয়া

0
15

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য নিহত শহীদ এবং ২১ আগষ্ট নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রূপসায় বঙ্গবন্ধুসহ ১৫ ও ২১ আগষ্ট নিহত শহীদদের স্মরণে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা ও দোয়া
রূপসায় বঙ্গবন্ধুসহ ১৫ ও ২১ আগষ্ট নিহত শহীদদের স্মরণে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা ও দোয়া

গত ২৪ আগষ্ট বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যলায়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় ভার্চু্যয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা—৪ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম—আহবায়ক মোঃ মোতালেব হোসেন।

উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রুহুল আমিন রবি’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম—আহবায়ক খান সাইফুল ইসলাম, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল, উপজেলা আ’লীগ সদস্য আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম—সাধারণ সম্পাদক ফরিদ শেখ,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফেরদৌস রহমান, জাহিদুর রহমান রাসেল, মঈন উদ্দিন মাসুদ রানা, চৌধুর জিহাদুল ইসলাম মিলন, মোঃ ওয়াহিদুজ্জামান, রেজাউল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, আবির মালিক, আব্দুল গফার, আব্দুল জব্বার, হুসাইন কবীর সজল, কামরুল ইসলাম, জ্যাকি ইসলাম সজল, রুবেল, শিমুল, সিদ্দিক চৌধুরী,

সুরভী লাইজু, নিজাম উদ্দিন, জেলা শ্রমিকলীগের সদস্য হায়দার আলী খান, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা হাফিজুর রহমান, বেলায়েত শেখ, সরদার নুর ইসলাম, সোহেল পারভেজ, মুসা মল্লিক সবুজ, দাউদ শেখ, ইমলাক মল্লিক, জাহিদ খান, সোমনাথ ধর, খাইরুজ্জামান সজল, অমিত মজুমদার, হারুন শেখ, শাহ আলম গাজী, মিলন, শহিদুল, মিন্টু, বেল্লাল, দিলিপ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।