
মোঃমনিরুল মাঝি বাগেরহাট জেলা প্রতিনিধি: কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

বুধবার ২৮ এপ্রিল দুপুরে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট পৌরসভার কর্মহীনদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ।
এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, জেলা যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে পৌরসভার ৯টি ওয়ার্ডের একশ ৮০ জন কর্মহীন পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের নেতরা।





