
এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধিঃ-
সমাজ সেবার ব্রত নিয়ে ২০১৭ সালের ৫ ডিসেম্বর ১০ জন তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হয় নির্ভয় ফাউন্ডেশন। যাত্রালগ্ন থেকে সংগঠনটি এসডিজি এর বিভিন্ন উদ্দেশ্য পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৪ টি শাখা ইউনিট ও ৩০০+ স্বেচ্ছাসেবী নিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
আজ ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হলো নির্ভয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস ও নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজনে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা অনুষ্ঠানসহ পরবর্তী বছরের নতুন কমিটি ঘোষণা, কেক কাটা এবং চড়ুইভাতির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকেন নির্ভয় ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলি থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, সিএসই বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শেখ সুজন আলী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ইমু, দর্শন বিভাগের প্রভাষক জনাব তারিফুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত অতিথিরা নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছে এবং ভবিৎষতে এরকম ভালো কাজের সাথে থাকার জন্য অনুপ্রাণিত করেন। আসন্ন ২০২২ সালের কমিটিতে সেন্ট্রাল ইউনিটের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন শফিক বাপ্পী পাশাপাশি প্রোজেক্ট ম্যানেজার হিসেবে অমিত কুমার, ট্রেজারার হিসেবে মোঃ আরিফুল ইসলাম হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে ফারিয়া জান্নাত, পাবলিক রিলেশন ম্যানেজার হিসেবে মৃত্তিকা দাশ দূর্বা, ইভেন্ট এন্ড লজিস্টিকস ম্যানেজার হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন সাকিব সহ প্রমুখ।জাককানইবি ইউনিটের কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেসমিন জেরিন, প্রোগ্রাম কোর্ডিনেটর হিসেবে রবিউল ইসলাম, ট্রেজারারের দায়িত্ব পালন করবেন শাওরিন শ্রাবনী, হিউম্যান রিসোর্স পরিচালনা করবেন কাওসার হোসেন সহ প্রমুখ।





