
রবিন মিয়া, স্টাফ রিপোর্টার গার্মেন্টসহ বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার জন্য এখন থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে চলবে গণপরিবহন ।পরিস্থিতি বিবেচনা করে সময় আরও বাড়ানো হতে পারে। 
১ লা আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কলকারখানা খুলে দেওয়র ঘোষণা দেয় সরকার। এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় কর্মজীবী শ্রমিকদের ঢল নামে। তাদের কেউ হেঁটে, কেউ ট্রাকে, কেউ বিকল্প কোনো যানে ঢাকামুখী যাত্রা শুরু করেন। এ দুর্ভোগের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরইমধ্যে কোনো কোনো জায়গায় বাস চলাচল শুরু হয়েছে বলেও জানা গেছে। শনিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী জনগণের দুর্ভোগের কথা ভেবে তাৎক্ষণিক বিবেচনায় রোববার দুপুর ১২টা পর্যন্ত দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




