
জেলা প্রতিনিধি :-
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন, সরকারি প্রাকৃতিক সম্পদ গাছপালা কেটে পরিবেশের ক্ষতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে এক বিএনপি সভাপতি বিরুদ্ধে। তিনি কেন্দুয়া উপজেলা “মাসকা ইউনিয়নের বিএনপি (রেজাউল হাসান সুমন) সভাপতি। 
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় বিভিন্ন টেন্ডার হাতিয়ে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে মাসকা থেকে ভরাপাড়া বাজার পর্যন্ত রাস্তার পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছেন। যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ জনগণ। প্রায় দশ থেকে বারো(১০-১২) লক্ষ টাকার গাছ কেটে নিজের পকেটে টাকা কামিয়েছেন। এ ছাড়াও তিনি ( রেজাউল হাসান সুমন) বেশ কিছুদিন আগে জুয়া আড্ডার আসর জমিয়েছিলেন এবং গ্রেফতার হয়েছিলেন।
এতকিছু পরও তিনি( রেজাউল হাসান সুমন) এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছেন বলে এলাকার মানুষ জানায়।
এলাকার অনেকেই জানান, রাজনৈতিক উপরমহলের ছত্রছায়া তিনি( রেজাউল হাসান সুমন) এ সব কান্ড করছেন।এ নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রানিমূলক কাজে বাজেভাবে ছাপিয়ে দেন।
অনেকেই বলেন পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্বভাবে এসব পরিবেশদস্যুদের প্রতিহত করতে হবে।





