–খুশবু

মন খারাপের নীরব বিকেলে অথবা
বিষণ্ণ হাওয়া মিশ্রিত সন্ধ্যা বেলায়,
যদি আমার কথা মনে পড়ে
তবে আমায় চিঠি লিখো।

জোছনা ভরা নির্জন রাতে
হাজারো তারার মাঝেও,
যদি চাঁদের মতো একা লাগে
তবে আমায় চিঠি লিখো।

যদি আমার ঠিকানা ভুলে যাও
ডাকঘর যদি বন্ধ হয়ে যায় চিরতরে,
তবুও চিঠি লিখো আপন মনে
তোমার দেয়া সেই প্রিয় ডাক নামে।

যদি বেশি কিছু লিখতে ইচ্ছে না করে
তবে লিখো,”তোমায় বড্ড মনে পড়ছে ”
আমি বুঝে নিব তোমার সে চিঠির ভাষা
তবু্ও তুমি চিঠি লিখো নিয়ম করে।