কুড়িগ্রাম পুরাতন স্টেশন পাড়া আজিরন নেছা বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. আব্দুল আলীম ইন্তেকাল করেছেন।
তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সতিবাড়ী গ্রামের বাসিন্দা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাওলানা আব্দুল আলীম দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রচেষ্টায় কুড়িগ্রাম পুরাতন স্টেশনপাড়া এলাকায় আজিরন নেছা বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এর অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়রা জানান, মাওলানা আব্দুল আলীম এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকতেন। কেউ অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে তিনি খোঁজখবর নিতেন এবং সহযোগিতার জন্য এগিয়ে আসতেন।
তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম পুরাতন স্টেশন পাড়া আজিরন নেছা বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা নামাজের সময় ও স্থান এখনো পরিবারের পক্ষ থেকে জানা যায়নি।






মন্তব্য করুন