শ্রীপুরে বর্মী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

0
14

রাজিব প্রধান, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং অফিসার ওয়াহিদুল আবরার এর তত্যাবধায়নে রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এই নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন করছেন মোট ৫ জন প্রার্থী। এদের মধ্যে বরমী উওর পাড়ার শরিফ তালুকদার কে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা। শরিফ তালুকদার ৪ নং বেলটে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হবে বলে মনে করেন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। ইতিমধ্যে ভোট গ্রহণ প্রায় শেষের পথে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এছাড়াও নির্বাচনে প্রতিনিধি পদে নির্বাচন করছেন, মনির হোসেন, বেলট ২,সিরাজ হায়দার -৫ ফারুখ এবং রাশেদুল।

স্কুল মেনেজিং কমিটির প্রতিনিধি প্রার্থী শরিফ তালুকদার জানায়, তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে অএ স্কুলের অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের বেতন, ভাতা সহ অন্যান্য সুজুগ সুবিধা প্রদান করবেন। পাশাপাশি স্কুলের নানা উন্নয়নের কাজও করবেন বলে জানিয়েছেন।