
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং রাণীনগর বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙলবার সকালে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকি এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুখ জেমস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া’র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জেলার মহাদেবপুর উপজেলা শাখা প্রধান মো: একরাম হোসেন, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, এ্যাড. ইলিয়াস উদ্দিন, রাজশাহী জোনের জোনাল সুপার ভাইজার মো: খাদেমুল ইসলাম, ব্যাংক এশিয়া’র রাণীনগর বাজার শাখার এজেন্ট ব্যাংকিং এর স্বত্ত্বাধিকারী পলাশ সরকার প্রমুখ।




