রাণীনগরে বিস্ফোরক মামলায় দুইজন গ্রেফতার

0
9

স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মকুল (৪৬) ও একডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৪০)।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইমরান ও ময়নুলকে গ্রেফতার করা হয়। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্দিগ্ধ আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।