রাণীনগরে বিএনপির প্রতিকী অনশন পালিত

0
23

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : তেল,চাল,ডাল ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাষী দূর্নীতির প্রতিবাদে নওগাঁর
রাণীনগরে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে দলিয় অফিসের সামনে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়।
রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ক রুকুনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গত সংসদ উপনির্বাচনে আত্রাই-রাণীনগরের বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম রেজু শেখ, রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সদস্য নজরুল ইসলাম মাষ্টার, একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, নয়ন খান লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেন, সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সাবেক সম্পাদিকা তহমিনা আক্তার রুহি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব বেলাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।