Somoyerpata Most Popular Newspaper in Bangladesh

জুন 6, 2025

রাণীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

Filed under: সারাদেশ — MD Khaled Bin Firoz @ 7:45 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় মো. সাগর (৩২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. সাগর উপজেলার ঘোষগ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Powered by WordPress