রাণীনগরে উপকারভোগীদের সাথে এমপি হেলালের মতবিনিময়

0
17

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দেউলা-মানিকহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল।

বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, ফরিদা বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচিসহ উপজেলা ও বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় ছয় হাজার উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় আট হাজার লোকজন সভায় অংশগ্রহন করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।#