
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অগ্নি নির্বাপণ মহরা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় থানা চত্বরে এই মহরা অনুষ্ঠিত হয়। রাণীনগর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত নির্বাপণ মহরায় অংশ নেয় রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন। এসময় থানার ওসি আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার দেলোয়ার হোসেনসহ থানাপুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।#





