
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ
জাতীয়বাবাদী কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে
বিএনপির দলীয় কার্যালয়ে রাণীনগর উপজেলা শাখার আয়োজনে এই
কর্মীসভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা কৃষকদলের কর্মীসভা প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুল
মতিন খাঁন এর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন রাজশাহী বিভাগ কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ফৌজদার মো:
শফিকুল ইসলাম বেলাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা
কৃষকদলের আহবায়ক দেওয়ান মোফাকখায়রুল ইসলাম তারা, প্রধান বক্তা
হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদরের সদস্য সচিব রেজাউল ইসলাম
বাঘী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ক
রোকুনুজ্জামান খান রুকু, সদস্য এচাহক আলী, নজরুল ইসলাম মাস্টার,
মেজবাউল হক লিটন, আব্দুর রাজ্জাক, বিকাশ চন্দ্র সরকার, নওগাঁ সদর
কৃষকদলের আহবায়ক এএনএম রাসেল আক্তার বিপু, আত্রাই উপজেলা কৃষকদলের
আহবায়ক আলাউদ্দিন আলী, রাণীনগর উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল
হক,যুগ্ম আহবায়ক সিরাজ এ আলম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব বেলাল, ছাত্রদলের আহবায়ক
জাহিদ হাসান শিমুল, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি সহ
বিএনপি ও অঙ্গ সংগঠনের সেতৃবৃন্দ। কর্মীসভা শেষে রাণীনগর উপজেলা
কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। #




