
প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
গতকাল (২০ অক্টোবর) উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেয়ায় লালমনিরহাটে তিস্তা নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ মুহুর্তে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে ৭০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভেঙ্গে গেছ ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কটি এবং এলাকায়া রেড এলার্ট জারি করা হয়েছে। এই ভয়াবহ বন্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় কয়েক হাজার হেক্টর জমির ধান ও বসতবাড়ি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই চাওয়া, প্রায় প্রতি বছরই ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তিস্তা পাড়ের মানুষ। এর থেকে রক্ষা পেতে আপনার দেয়া তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করুন। তিস্তা পাড়ের মানুষদের বাঁচান।





