লালমনিরহাটে আওয়ামী স্বেচ্ছসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
22

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট প্রতিনিধি:

আজ ২৭ জুলাই সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দেশ, জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল ও সীমিত আকারে অন্যান্য কর্মসুচি পালন করা হয়। করোনা ভাইরাস সংক্রামন রোধে সবাইকে মাস্ক পড়তে এবং টিকা নেয়ার জন্য উৎসাহিত করা হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।