
( গাজীপুর) প্রতিনিধি :
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার জন্য চাই আদর্শ বিদ্যাপীঠ। এক সময় শিক্ষা ছিল আশ্রম কেন্দ্রিক। শিক্ষার্থীরা, সেই সময়, আশ্রমে থেকেই, গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতো। আদর্শ বিদ্যালয়, হচ্ছে একটি আশ্রম বিশেষ। ঠিক তেমনই একটি আশ্রম বা বিদ্যালয়ের নাম মাতৃছায়া মডেল স্কুল । মাতৃছায়া মডেল স্কুলটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় । প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত এ-বিদ্যালয়ে পাঠদান করা হয়। বিদ্যালয়টি ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা আর খেলাধূলার জন্যে।শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বেশ কয়েকবার স্বীকৃক্তিও লাভ করেছে এই প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীরা পাচ্ছে নানা উপহারসামগ্রী। তাছাড়া গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য থাকছে বিনা খরচে পড়াশোনা সহ সব ধরনের সুজুগ সুবিধা।
প্রতিবছরের ন্যায় এ বছরেও জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। একইসাথে বার্ষিক পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের দেয়া হয়েছে সম্মাননা পুরষ্কার। শনিবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাতৃছায়া মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান । অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মাতৃছায়া মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নং বেড়াইদেরচালা এলাকার ১নং সি এন্ড বি বাজার সংলগ্ন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে, মাতৃছায়া মডেল স্কুল অবস্থিত। মহাসড়ক থেকে মাএ ২০০ মিটার পশ্চিমে, বেড়াইদেরচালা আলহাজ্ব ধনাই বেপারী হাই- স্কুল রোডে যেতে বাম পাশেই, মাতৃছায়া মডেল স্কুলের অবস্থান। বিদ্যালয়টিতে যেকোনাে এলাকা থেকে যাতায়াত করা যাবে খুব সহজেই।
মাতৃছায়া মডেল স্কুল শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ বিদ্যাপিঠ কারন এখানে রয়েছে বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা,সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে সুবিশাল অডিটোরিয়াম, ছোট ছোট শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী। এছাড়াও প্রতি বছরে বিভিন্ন খেলাধূলায় বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছে সম্মাননার বিভিন্ন ক্রেস্ট। তাছাড়া প্রতি বছরই মাতৃ ছায়া মডেল স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল অর্জন করে বেশ সুনাম অর্জন করেছে।প্রতি বছরের ন্যায় এবছরেও পরীক্ষার ফলাফল সবার দৃষ্টি কেড়েছে। মাতৃ ছায়া মডেল স্কুলে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা ৬৫০ জন। প্রায় ১০ জন শিক্ষক শিক্ষিকা দিয়ে পাঠদান করানো হয় এই স্কুলটিতে।
নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে মাতৃছায়া মডেল স্কুলের পরীক্ষার ভালাে ফলাফল এবং খেলাধূলাসহ নানা কর্মকাণ্ডে বিদ্যালয়ের বেশ সুনাম রয়েছে। তাছাড়া মাতৃছায়া মডেল স্কুলের শিক্ষাপদ্ধতি ও নিয়ম-শৃঙ্খলা অন্য সব প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমী বলে জানিয়েছেন অভিভাবকরা।





