মোঃ নুর আলম ইসলাম (রাঙ্গা) চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা গ্রামে এক কালি মন্দিরের চারটি প্রতিমার অঙ্গ-প্রতঙ্গ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।বুধবার রাতে মুদাফৎথানা সার্বজনীন কালি মন্দিরের কালিসহ ৪টি প্রতিমার হাত ও জিব্বাসহ বিভিন্ন অঙ্গ ভাংচুরের এ ঘটনা ঘটেছে। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মুদাফৎথানা সার্বজনীন কালি মন্দির পরিদর্শন করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় উপস্থিত ছিলেন,চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এডবিøউ এম রায়হান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-বি আল মাহমুদ, চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম,ওসি তদন্ত প্রানকৃষ্ণ দেবনাথ হিন্দু বৈধ্য খ্রিষ্টান ঔক্য পরিষদের উপজেলা সভাপতি কর্ণধর বর্মা প্রমুখ। ঘটনাস্থল পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এলাকাবাসীর মাঝে ধর্মীয় সম্প্রিতির অবনতি ঘটতে পারে এমন আচরণ ও কথাবার্তা থেকে এলাকাবাসীকে বিরত থাকতে বলেন। ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও জানান তারা।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
রংপুর বিভাগ
মধ্যরাতে চিলমারীতে কালি মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর







মন্তব্য করুন