নৌকার মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা নওশের আলীর গণসংযোগ অব্যাহত

0
50

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী অব্যাহতভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের সাথে করছেন মতবিনিময়, উঠান বৈঠক, পথসভা। জনগনের সামনে তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মকাণ্ড এবং এসব তথ্য সংযুক্ত লিফলেট। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনই চলছে এসব কর্মসূচি। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সুসংগঠিত করে জনগণের মন জয়ের চেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি।

এই গণসংযোগ কালে বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, কৃষিতে সফলতা, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীন রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে ও দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী।

গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রহিমুল বাশার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরীফ, সাবেক সদস্য মিরাজ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পিন্টু মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।#