
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর ১০নং ওয়ার্ডে হাতি মার্কা প্রতীক নিয়ে সাধারন সদস্য পদে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় ৭৭ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান তালা প্রতীকে পেয়েছেন ৩১ভোট এবং হাসিবুল ইসলাম টিউবয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ২০ভোট। রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন ও পার্শ্ববর্তি সদর উপজেলার চন্ডিপুর ও শৈলগাছী ইউনিয়নসহ এই ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত ১০নং ওয়ার্ড।
জানা যায়, ১৭অক্টোবর সোমবার সকাল ৯টা হতে উৎসবমুখর পরিবেশে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৩২জন ভোটারের মধ্যে ১৩০জন ভোটার তাদের মনোনিত প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২টি ভোট বাতিল ঘোষনা করা হয়। সঠিক ভোটের সংখ্যা ১২৮টি। প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়ী প্রার্থী জাকির হোসেন জয় বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এরপর স্থানীয় সাংসদ আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আজ এই বিজয় আমার নয় এই বিজয় হেলাল ভাইয়ের ও আমাকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের। এছাড়া কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণ ভাবে এমন উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি জননেত্রী শেখ হাসিনার প্রতি। আমি যে প্রতিশ্রুতি ভোটারদের দিয়েছি আগামীর দিনে এই ওয়ার্ডের সকলকে সঙ্গে নিয়ে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।





