গাজীপুরে সেন্টার অব এক্সিলেন্ট ফর ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্ভোদন

0
30

রাজীব প্রধান, গাজীপুর ঃ-

গাজীপুরের কালিয়াকৈরে সেন্টার অব এক্সিলেন্ট ফর ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়েছে ।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকর্ণ কোমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক। প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এক্সপোর্ট কম্পেটিটিভনেস অফ জবস (Ec4j) প্রকল্প, বানিজ্য মন্ত্রনালয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করলেন জনাব তপন কান্তি ঘোষ। সম্মানিত সচিব বানিজ্য মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এসময় উপস্থিত থাকা বক্তারা নানা দিক নিয়ে আলোচনা করেন।

ব‌্যাবসায়ী নেতাদের সাথে কথা বলার পর আজ পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে এবং আগামী এক মাসের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে জা‌নি‌য়ে‌ছেন, বা‌নিজ‌্যমন্ত্রী টিপু মুন্সী । অন‌্যদি‌কে, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ব‌লে‌ছেন, আগামী দুই বছ‌রের ম‌ধ্যে বঙ্গবন্ধু হাই‌টেক সি‌টি‌তে দুইলক্ষা‌ধিক লো‌কের কর্মসংস্থান হ‌বে ।

উচ্চমাত্রার প্রবৃদ্ধি , টেকসই উন্নয়ন এবং শুভন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে এক্সপোর্ট কম্পেটিতিভেনেস ফর জবস (EC4J) ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রকল্পে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়ন করা হবে ।

এ লক্ষ্যে চট্টগ্রাম, মুন্সীগঞ্জ ও গাজীপুরে দেশে চারটি অত্যাধুনিক টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এরই অংশ হিসেবে গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেন্টার অব এ‌ক্সি‌লেস ফর ই‌ঞ্জি‌নিয়া‌রিং এন্ড টেকনল‌জির ভি‌ত্তি প্রস্তর স্থাপন করা হয় । এ অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নে বা‌নিজ‌্য মন্ত্রী ব‌লে‌ছেন,

আমদানীকৃত প‌ন্যে বিশ্ব বাজা‌রে দামবৃ‌দ্ধির কার‌ণে ট্রান্স‌পোর্ট সমস‌্যা ও ভার‌তে অ‌তি‌রিক্ত বৃ‌ষ্টির কার‌ণে দ্রব‌্যমুল‌্য বে‌ড়ে‌ছে ।

ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলার পর আজ পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে এবং আগামী এক মাসের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে ।

একই অনুষ্ঠা‌নে মু‌ক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব‌লেছন, আগামী দুই বছ‌রের ম‌ধ্যে বঙ্গবন্ধু হাই‌টেক সি‌টি‌তে দুইলক্ষা‌ধিক লো‌কের কর্মসংস্থান হ‌বে । সরকার সে ল‌ক্ষ্যে কাজ কর‌ছে ।

বিশ্বমানের এসকল টেকনোলজি সেন্টারে অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্ত

চামড়া ও চামড়াজাত পণ্য ও পাদুকা প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে শিল্পসমূহের জন্য টেকসই প্রযুক্তিগত সেবা প্রদান করা হবে ।