
মোঃখায়রুল ইসলাম হৃদয়.
স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মানবাধিকার কমিশন মিলনায়তনে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সহ সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান প্রধানের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সারোয়ার আহমেদ ফরাজি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জনাব হাজী মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শাহ আলম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাহবুব আলম শাহীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জনাব মোঃ হারুন অর রশীদ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জনাব মোঃ আবু সালেহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নাসির উদ্দীন মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা তানিসুর রহমান তানেছ, মানবাধিকার নেতা এস এম নাসির উদ্দীন। আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুম মৃধা, গজারিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মাহবুব আলম শিপ্লু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার, উপ মহিলা বিষয়ক সম্পাদক স্মৃতি আক্তার, ভবেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু সাইদ বাদল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম আহমেদ রাছেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আহমেদ বাবু, ইলিয়াস বেপারী প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




