
মোঃখায়রুল ইসলাম হৃদয়.
গজারিয়া প্রতিনিধি :-
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বাউশিয়া ইউনিয়নের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
আরো ছিলেন পোড়াচক বাউশিয়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী খানে এনডিসির সভাপতিত্বে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তৃতা রাখেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু,পোড়াচক বাউশিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ মিয়া,ছাত্রলীগ নেতা ইউনুস প্রধান প্রমুখ সহ গজারিয়া উপজেলার আরো অনেকেই।
এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী উপস্থিত ছিলো। শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





