
রবিন মিয়া, স্টাফ রিপোর্টার, সময়ের পাতা
কর্শাকড়িয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের ফারুক নামে এক ব্যক্তির বাড়ি থেকে তার এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেয়ার কাজ চলছিল। এক পর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালিয়া গ্রামের বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ (১০)। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া (৩৫) ও তার ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু (১৪) তড়িতাহত হয়। নিহতদের বাড়িতে চলছে শুকের আহাজরি





