কলমাকান্দায় ভারতীয় মদসহ আটকঃ-২

0
19

বিপুল জামান লিখন (নেত্রকোণা প্রতিনিধি):
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় মদসহ দুই যুবক আটক করে কলমাকান্দা পুলিশ।আজ (২৫)জুলাই রবিবার ভোরে সন্ন্যাসী পাড়া হতে অভিযান চালিয়ে ২৫ বোতল মদ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া (উত্তরপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জিন্নাত হোসেন(২১) ও একই গ্রামের আজিমদ্দিনের ছেলে সোহাগ মিয়া( ২৬)।
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার এস আই সুলতান আহাম্মেদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে সন্ন্যাসী পাড়া গ্রাম থেকে অফিসার চয়েজ ২৫ বোতল মদ সহ ২ জনকে আটক করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি মোঃ আবদুল আহাদ খান জানান,আটককৃতদের
বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।