
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আজ ভোর ৬টা থেকে ৭দিনের কঠোর লকডাউন শুরু হয়। রাস্তাঘাটে আজ খুব একটা যানবাহন দেখা যায় না। শহরে কয়েকটি চেকপোস্ট দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরে সকল দোকানপাট আজ বন্ধ দেখা গেছে। তবে জরুরী সেবার সাথে সম্পৃক্ত সকল কিছুই স্বাভাবিক। শহরের কয়েকটি স্থানে সেনাবাহিনী গাড়ী দিয়ে টহল দিয়েছে। মানুষজন যেনো কোন প্রকার কাজ ছাড়া বাহিরে বের না হয় সেই ব্যাপারটা পুলিশ লক্ষ্য রাখছে। মহল্লায় ও পুলিশের কার্যক্রম লক্ষ্য করা যায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটস রাস্তায় কাজ করে যাচ্ছে।





