আর এম টি পি প্রকল্পের আওতায় ঘাসের মাঠ দিবস অনুষ্ঠিত

0
40

দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবসের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।

প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এই ঘাসের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ বেলাল উদ্দিন, (এল ই ও,)আত্রাই উপজেলা। তিনি ঘাসের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন ঘাস চাষি মোঃ মোহাইমিনুল ইসলাম, তিনি ঘাসের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। মাঠ দিবস শেষে লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে ঘাসের বীজ ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (গো-খাদ্যের বাজার উন্নয়ন), মোঃ আল আমিন, (মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার), মোঃ তৈহিদুল ইসলাম, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের (লাইভষ্টক সার্ভিস), মোঃ ফয়সাল হোসেন, হাটকালুপাড়া ইউনিয়নের এল এস পি ও খামারী সহ অনেকেই।