আত্রাইয়ে বেকার যুবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

0
17

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জিপ,কার এবং মাইক্রোবাস ড্রাইভিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে এবং আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটরস টিপু সুলতান প্রমূখ উপস্থিত ছিলেন। আয়োজনকরা জানান,এক মাস ব্যাপী এই কোর্সে মোট ২৫ জন বেকার যুবককে প্রশিক্ষন প্রদান করা হবে।#