
মোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক দুই দুই বারের সফল এবং জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠুর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২২ অক্টোবর হোসেন্দী ইউনিয়নের প্রায় হাজারো নারী – পুরুষ নিয়ে উঠান বৈঠকের এবং হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রাম,হোসেন্দী বাজার, ঘুরে ঘুরে নৌকার সমর্থক কারি চৌধুরী আফরোজা হক চমন এর নেতৃত্বে নির্বাচনী প্রচারনা চালান তার হাজারো অনুসারী এবং নৌকায় সমর্থন কারি সাধারন নারী পুরুষ ভোটারগন। চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু বলে আমাকে ভালোবেসে আমার হোসেন্দী ইউনিয়নের মা ও বোনেরা এমন সুন্দর উঠান বৈঠকের আয়োজন করেছেন।
গত ১৮ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন স্থান শুরু করে চায়ের দোকানেও নৌকার সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমাকে ভালোবেসে বিভিন্ন পাড়া মহল্লা ও প্রতিটি ওয়ার্ডের উঠান বৈঠকে হাজারো জনতার অংশগ্রহণে চলছে জোর প্রচারণা এতে আমি খুব খুশি। এ নির্বাচনকে ঘিরে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক শেষে হাজারো ভোটার নারী পুরুষের সমন্বয়ে নির্বাচনী পচারনার গণ-জোয়ার শুরু হয়েছে। আজ শনিবার বিকেল চার ঘটিকার হোসেন্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কায়রান (ভিলা) চৌধুরী আফরোজা হক চমনের আয়োজনে নৌকার সমর্থকদের নিয়ে উঠান বৈঠকে জনতার উপস্থিতিতে দোয়া চায় সাবেক দুই বারের সফল চেয়ারম্যান জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান এর ভূষিত মনিরুল হক মিঠু। এসময় মনিরুল হক মিঠু হোসেন্দী গ্রামবাসীর কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২নভেম্বার নির্বাচনে তার পক্ষে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।সে সময় জনাব মনিরুল হক মিঠুর মেজো ভাবি জনাবা আফরুজা হক উপস্থিত সকলকে জানান,আজ আমি মনিরুল হক মিঠুর ভাবি হয়ে খুশি, কেননা আজ আপনারা সকলে আমার দেবরকে ভালো না বাসিলে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করিতেন না।আপনাদের দেখে আমি বিশ্বাস করেছি মিঠু হোসেন্দী ইউনিয়নের নারী পুরুষ সকলের মনে যায়গা করে নিয়েছে।সাদা মনের মানুষ তরুণদের আইকন মনিরুল হক মিঠু কে ভালোবেসে তাদের নির্বাচনী পচারণা সফল্য করিতে হোসেন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে চৌধুরী আফরোজা হক চমনের ডাকে সারা দিয়ে নৌকার পচারনায় আসেন হাজারো নারী পুরুষ সাধারণ ভোটারগন।
উঠান বৈঠক শেষে চৌধুরী আফরোজা হক চমন এর নেতৃত্বে নৌকার সমর্থক কারী মনিরুল হক মিঠুকে ভালোবেসে হাজারো মানুষ সাধারণ ভোটদের নিয়ে হোসেন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরে ঘুরে নৌকার পক্ষে ভোট এবং দোয়া চান।
সাধারন ভোটারদের নিকট নির্বাচনী প্রসঙ্গে জানতে চাইলে,প্রায় শত ভাগ সাধারন ভোটার দের মধ্যে আঁশি ভাগ সাধারন ভোটার ই মনিরুল হক মিঠুকে চেয়ারম্যান হিসেবে দেখিতে চান।তারা আরো জানান,আমরা নৌকা নয় ব্যক্তি মনিরুল হক মিঠু কে দেখে ভোট দেব।মিঠু কে আমরা সব সময় পাশে পেয়েছি,তিনি সব সময় আমাদের খোঁজ খবর নিতেন।বিগত বছর গুলোতে বিভিন্ন সময় চেয়ারম্যান মিঠুর কাছে আমরা কোনো কিছুর জন্য আবদার করিলে,ইউনিয়নে বরাদ্দ না থাকিলেও তার স্বাধ্য অনুযায়ী নিজের তহবিল থেকে সাহায্য সহযোগিতা করিতেন।
হোসেন্দী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করিতে হলে মনিরুল হক মিঠুর মতো ব্যক্তির আর বিকল্প কেউ নেই।একজন শিক্ষিত চেয়ারম্যান ই আমাদের হোসেন্দি ইউনিয়নের সাধারণ জনগনের কাম্য।

