লালমনিরহাটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৪তম আবির্ভাব বর্ষ স্মরণ উৎসব, আলোচনা সভা ও বাউল সন্ধ্যা

0
39

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

গতকাল ১৯ নভেম্বর শুক্রবার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৪তম আবির্ভাব বর্ষ স্মরণ উৎসব, আলোচনা সভা ও বাউল সন্ধ্যা। আলোচনা সভায় সভাপতিত্ত করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ্রী পুনিল চন্দ্র শীল, স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক শ্রী ষষ্ঠী চরণ দাস, প্রধান বক্তা শ্রী সুজন কুমার রায় (সহ-প্রতি ঋত্বিক) সৎসঙ্গ- পাবনা। ভাগবতীয় আঙ্গিকে বাউল গান পরিবেশন করেন মাগুড়া হতে আগত শ্রী রথীন মিত্র। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন বাংলা ঢোলে শ্রী শুভ সরকার, মিঠুরায়, দোতারায় শ্রী নারায়ন রায়, বাঁশীতে শ্রী রাম প্রসাদ, কী-বোর্ডে শ্রী শিকিল শ্যাম ও অক্টোপ্যাডে শ্রী প্রদীপ কুমার রায়। এ সময় কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত থেকে সম্পূর্ণ অনুষ্ঠান উপভোগ করে আনন্দ বাজারে প্রসাদ গ্রহন করেন।