
প্রদীপ কুমার বায়, জেলা প্রতিনিধি, লালমনিরহাট: আজ ৮ আগস্ট সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ সভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলা, সেকেন্দার আলী,
যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রমিকলীগের আয়োজনে পথচরীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।




